Wednesday, February 11, 2026

প্রার্থনা

আগামীকাল সকালে নির্বাচন। একটা মেটিকুলাস ডিজাইনিং এ দেশের অগ্রযাত্রা ব্যাহত করে জাতির জন্মক্ষণে পরাজিত হওয়া শ্বাপদদের বংশজরা রাষ্ট্রের চালকের আসনে সরাসরি না বসে কিছু এজেন্ট দিয়ে দেড় বছরে অপরিসীম ক্ষতি করবার পর রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়ায় অবশেষে এসেছে।  
 
এই সময়ে এসে মনে পড়ছে নিকট অতীতে একজনকে বলতে শুনেছিলাম, 'এত গাছপালা দিয়া কী হবে? সুন্দরবনের আদতে কোন দরকারই নাই। ঘুর্নিঝড়গুলো থেকে যে সুন্দরবনের কারণেই অনেকটা রক্ষা পাওয়া যায় এগুলা বাজে কথা। নদী খাল বিল দিয়ে আসলে খুব একটা উপকার হয় না। পশু পাখি মাইরা সাফ করে ফেলাটা খুবই দরকারি।' তাকে দেখেছি অন্যের সময় নিয়ে বেশ সোচ্চার থাকলেও নিজের সময়জ্ঞান খুব একটা নাই, এবং আচরণেও বেশ তুখোড় একটা ছোটলোক।

তার থেকে একটু বেশি অতীতে আরেকজনের জমির মধ্যে সুযোগ পেলেই দুই হাত করে ঢুকে যাওয়া এক হক্বপন্থীর কাছ থেকে পরিমাপে কম দিলে কী কী গুনাহ হয় তার ব্যাখ্যা শুনেছিলাম আধা ঘণ্টা ধরে।

এই দুই অতীতের মাঝের অতীতে এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছিল যিনি প্রবাসীদের স্ত্রীদের একাকীত্ব দূর করে বেড়াতেন! এতখানি বিশ্বাস অর্জন করে ফেলেছিলাম যে তালিকা ধরে ধরে বর্ননা শোনার দুর্ভাগ্য হয়েছিলো।

যে তিনজনের কথা উল্লেখ করলাম তারা গুপ্ত এবং মোনাফেক। সেটা ব্যাক্তিগত, সামাজিক, রাজনৈতিক, এবং রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, জাতি হিসেবে নমক হারামির শাস্তি যেন এই মোনাফেকদের রাষ্ট্রক্ষমতায় বসিয়ে না দেন!

No comments: